,

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলি, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাত দেড়টার দিকে মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ। তারা গিয়ে পাঁচজন প্রাপ্তবয়স্ককে হতাহত অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। আহত বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ এই গুলির ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না