,

অনন্ত-বর্ষার ভক্তদের জন্য দুঃসংবাদ

news-image

বিনোদন প্রতিবেদক : গেল রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল-বর্ষা জুটির সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজ’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। আর আসন্ন কোরবানির ঈদে এই দম্পতির পরবর্তী সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাওয়ার কথা। যেখানে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন বর্ষা।

কিন্তু অনন্ত-বর্ষার ভক্ত দর্শকদের জন্য দুঃসংবাদ হলো- ঈদে মুক্তি পাচ্ছে না এটি। মূলত কী কারণে আসছে না? তা জানা না গেলেও বর্ষা জানান, সিনেমাটি ঘিরে কিছু জটিলতা আছে। আর সে কারণেই এটি ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না তাদের। গেল দুই বছর ধরে অজানা কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ‘নেত্রী: দ্য লিডার’র মুক্তির তারিখ।

এদিকে, ‘নেত্রী: দ্য লিডার’-এ দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ ও তুরস্কের অভিনয়শিল্পীরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট