,

মোদির পা ছুঁয়ে সালাম করলেন আরেক প্রধানমন্ত্রী (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে সালাম করেছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরামের (এফআইপিআইসি) তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় আজ রোববার দেশটিতে পৌঁছান মোদি। এ সময় বিরল এই সম্মান দেখানো হয় তাকে।

ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভিডিওতে দেখা যায়, লাল গালিচা বিছানো বিমানের সিঁড়ি দিয়ে নরেন্দ্র মোদি নিচে নেমে আসেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এ সময় মোদি তাকে বুকে জড়িয়ে নেন। একটু পরই তিনি মোদির এক পা ধরে সালাম করেন। তবে মোদি তাকে থামানোর চেষ্টা করেন। বাধা উপেক্ষা করে পা ছুঁয়ে সম্মান দেখানোর পর সোজা হতেই তাকে আবার বুকে জড়িয়ে ধরেন মোদি। এরপর সামনে দাঁড়িয়ে থাকা দেশটির অন্য ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে মোদির পরিচয় করিয়ে দেন মারাপে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাপানে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে পাপুয়া নিউ গিনিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ বিষয়ে এক টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘পাপুয়া নিউ গিনিতে পৌঁছেছি। বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী জেমস মারাপের কাছে কৃতজ্ঞ। এই বিশেষ অঙ্গভঙ্গি (পা ছুঁয়ে সালাম) আমি সর্বদা মনে রাখব। আমার এই সফরে দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদারের অপেক্ষায় রয়েছি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে জেমস মারাপের এই অভ্যর্থনার পাশাপাশি ১৯ বন্দুকের স্যালুট, গার্ড অব অনার এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট