সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ট শিক্ষার্থী হলেন নাসিরনগরের সাদিয়া

news-image

আকতার হোসেন ভূইয়া, নাসিরনগর :  প্রধান শিক্ষক পিতা মো: আমির আলী ভূইয়া ও রত্নগর্ভা প্রধান শিক্ষিকা মাতা তাছলিমা বেগমের কন্যা সাদিয়া সাবাহ জেসি ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সাবাহ জেসি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সালে উপজেলার পর শনিবার(২০ মে‘২৩) জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন।

জেসির পৈতৃক বাড়ি নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে। তার পিতা মো: আমির আলী ভূইয়া উপজেলার মকবুল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা তাছলিমা বেগম পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। জেসি এই কৃতিত্বপূর্ণ অর্জনে পিতা-মাতাসহ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদের অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

জেসি চট্রগ্রাম বিভাগে যেন সফলতা অর্জন করতে পারে সকলের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য সাদিয়া সাবাহ জেসি ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী