,

বিলাসবহুল হোটেল খুলছেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি বলিউড সুপারস্টার সালমান খান হোটেল, রেস্তোরাঁ এবং পাবে সবচেয়ে বড় বিনিয়োগকারীদের একজন হিসাবে পরিচিত। এবার ফের সেদিকে মন দিতে চলেছেন ভাইজান। মুম্বাইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল এলাকায় ১৯-তলা হোটেল তৈরি করতে যাচ্ছেন সালমান ।

হোটেলটিতে ক্যাফেটেরিয়া, জিম, বিশাল সুইমিং পুলসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে । সালমানের মা সালমা খানের নামে হোটেলটি নির্মাণ করা হবে বলে জানা গেছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, যে প্লটে হোটেলটি নির্মাণ করা হচ্ছে সেখানে স্টারলেট সিএইচএস নামে একটি আবাসিক ভবন ছিল। যেখানে খানরা বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। বান্দ্রার কার্টার রোডে অবস্থিত প্লটটি সমুদ্রর কাছেই । এটি গ্রাহকদের নিশ্চিতভাবেই আকৃষ্ট করবে। হোটেল নির্মাণের প্রস্তাব সালমান এক বছর আগে জমা দিয়েছিলেন।

সরকারি কাগজপত্র অনুসারে, সালমানের মা সালমা খান সম্পত্তির মালিক হবেন। খানের আর্কিটেক্ট ‘সাপ্রে অ্যান্ড অ্যাসোসিয়েটস’ ৬৯.৯০মিটার উচ্চতার একটি বাণিজ্যিক ভবনের জন্য কর্তৃপক্ষের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছেন। যা কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত হবে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, ১৯ তলা হোটেলের প্রথম তলায় একটি ক্যাফে এবং দ্বিতীয় তলায় একটি রেস্তোরাঁ থাকবে। তৃতীয় তলাটি সালমানের পছন্দের জিম এবং একটি সুইমিং পুলের জন্য সংরক্ষিত। চতুর্থ তলাটি সার্ভিস ফ্লোর হিসেবে ব্যবহার করা হবে। পঞ্চম ও ষষ্ঠ তলায় একটি কনফারেন্স রুম থাকবে। সপ্তম থেকে ১৯তলা পর্যন্ত ভবনটি হোটেল হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষিত করা হয়েছে। শুধু তাই নয়, হোটেলটিতে একটি তিন-স্তরের বেজমেন্টও থাকবে। যদিও এবিওসিএ সালমান বা তার পরিবারের কেউ কোনো বিবৃতি দেননি।

সালমানকে সম্প্রতি বহুল আলোচিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-ছবিতে দেখা গিয়েছিল। যেটি দর্শকদের মনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। যদিও ছবিটির বক্স অফিস সাফল্য ১০০ কোটির ঘর ছাড়িয়ে যায়। ভাইজানের ভক্তরা এখন তার আসন্ন এবং বহুল প্রত্যাশিত ছবি ‘টাইগার ৩’-এর জন্য অপেক্ষা করছেন। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি সুপারস্টারকে তার সবচেয়ে বড় হিট উপহার দিয়েছে, এবং তৃতীয় ছবিটি আরও বেশি বিশেষ কারণ এতে পাঠান চরিত্রে শাহরুখ খানের একটি ক্যামিও থাকবে। এছাড়াও সলমান সুরজ বরজাতিয়ার সাথে পুনরায় একত্রিত হয়ে তৈরি করতে চলেছেন ‘প্রেম কি শাদি’ । সূত্র : ফ্রি প্রেস জার্নাল

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট