,

দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ শনিবার (২০ মে) প্রিমিয়ার হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির অভিনীত সিনেমা ‘মা’। আগামী ২৬ মে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

স্ত্রী ও দুই ছেলে হত্যা, প্রধান আসামি শাহেদের আত্মসমর্পণ
তাবে সিনেমাটি মুক্তির আগে পরিচালকের কাছে বিশেষ আবদার জানালেন পরীমনি। বললেন, সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই।

রোববার সকালে ‘মা’ সিনেমার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন আবদার জানালেন পরীমনি।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো- আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।’

পরীমণির কোলে মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট । ছবি: ভিডিও থেকে

আগামী ২৬ মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এতে পরীমনি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট