,

সিলেটের সঙ্গে ফের রেল যোগাযোগ বন্ধ

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার কাজ চলছে। রোববার সকাল ৭টা থেকে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে আসা দুটি রিলিফ ট্রেন এ উদ্ধার কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিনসহ বগি উদ্ধার কাজ চলায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ আছে।

এর ফলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন রোববার সকাল ৭টা ৫০ মিনিটে শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘কিছু সময়ের জন্য সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ আছে। শনিবার পড়ে যাওয়া তিনটি বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’ তবে কত সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাননি তিনি।

শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ‘আন্তঃনগর কালনী ট্রেন অপেক্ষায় আছে শমশেরনগর স্টেশনে। লাইন ক্লিয়ার হওয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।’

শনিবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার রাত ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট