,

যানজটে স্বপ্ন শেষ মেহেরুনের

news-image

সৈয়দ রিফাত
যানজটের কারণে সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হতে না পারায় গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি মেহেরুন নেসা নামে এক শিক্ষার্থী। গতকাল গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, বেলা ১২টায় পরীক্ষা থাকায় বেশ অনেকটা সময় হাতে নিয়েই বাড়ি থেকে বের হন মেহেরুন নেসা। তবে পুরান ঢাকার তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছান। পরে কক্ষের দায়িত্বরত শিক্ষক তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেননি।

মেহেরুন নেসার অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে তার পরেও উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন। এ ছাড়া প্রথমে ভুল কক্ষে ঢুকলে সেখানকার দায়িত্বরত শিক্ষকরা নিয়মের টালবাহানায় সময়ক্ষেপণ করেন। তিনি বলেন, যানজটের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ২০ মিনিট দেরি হয় আমার। আমি ভাষা শহীদ রফিক ভবনের নির্দিষ্ট রুমে গেলে পরীক্ষক আমাকে দ্বিতীয়তলায় চেয়ারম্যানের অনুমতি নিতে বলেন। অনুমতি নেওয়ার পর আমাকে দুজন চারতলায় পরীক্ষার হলের সামনে নিয়ে যান। তখন তাদের কাছে পরীক্ষার খাতা ও প্রশ্ন ছিল। তাদের মধ্যে একজন আমাকে সুযোগ দিতে বললে ওই রুমের পরীক্ষকেরা আমার পরীক্ষা নেওয়া হবে না বলে জানান। তখনো পরীক্ষার ১৫ থেকে ২০ মিনিট সময় বাকি ছিল। এটা তো আমার সঙ্গে অবিচার করা হলো।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বি ইউনিট পরীক্ষার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক অধ্যাপক রইস উদ্দীন বলেন, আমি পরীক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মেয়েটি যখন তার নিদিষ্ট রুমে যায়, তখন পরীক্ষার আর মাত্র ১৫ মিনিট বাকি ছিল। এরপর আমরা যখন জানতে পারি, তখন পরীক্ষা শেষ। বিধিমোতাবেক আমাদের কিছু করার ছিল না।

তবে মেহেরুন নেসার অভিযোগের সত্যতা মিলেছে একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে। পরীক্ষা শুরুর ২০ মিনিট পরও একাধিক পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, পরীক্ষার সময় শেষ হওয়ার পর ঘটনাটি আমি ভুক্তভোগীর মাধ্যমে জানতে পারি। কিন্তু সে এমন একটি সময়ে এসেছে, যখন আমাদের হাতে আর কিছু করার নেই। যানজটের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। পরীক্ষার নির্দেশনা অনুযায়ী সুযোগ না থাকলেও আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সময় থাকে, তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ দিয়ে থাকি। মেহেরুন নেসার অভিযোগটি আমরা খতিয়ে দেখব। সে যদি পরীক্ষা কেন্দ্রে হয়রানির শিকার হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না