,

পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। ঢাকায় ফিরে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পেঁয়াজ আমদানি করার পদক্ষেপ নেওয়া হবে। দ্রুতই পেঁয়াজ আমদানি করা হবে।’

আজ শনিবার সকালে রংপুর শহরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। দুই দিনের সফরে রংপুরে এসেছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা করছে।’

বিএনপির আন্দোলনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘তারা রাজনীতির মাঠ গরম রাখার জন্য এসব করছে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট