,

সিদ্দিকের নির্বাচনী ঘোষণায় ক্ষোভ ঝাড়লেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : সদ্য প্রয়াত বরেণ্য অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। মিয়া ভাই’খ্যাত এই অভিনেতার চলেও যাওয়ার পর তার নির্বাচিত আসনটি এখন ফাঁকা। আর এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। তার এই আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য বহুদিন আগে থেকেই তোরজোর শুরু করেন টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

তবে বিষয়টি ভালোভাবে নেননি সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ফারুক অসুস্থ থাকাবস্থায় আসনটি নিয়ে সিদ্দিকের এমন তোরজোরে কষ্ট পেয়েছেন ডিপজল। এক ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মামা (ফারুক) যখন থেকে অসুস্থ, তখন থেকেই তিনি (সিদ্দিকুর) এমপি নির্বাচনের জন্য লাফালাফি শুরু করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন। তিনি না, যে কেউ নির্বাচন করতে পারেন। তবে উনি (ফারুক) মারা যাওয়া আগে এমন লাফালাফি করা কি ঠিক হয়েছে? শুধু তাই নয়, মামার লাশ কবরে না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন। এতে চরম কষ্ট পেয়েছি এবং মনঃক্ষুণ্ন হয়েছি।’

এই খল অভিনেতা আরও বলেন, ‘নেত্রী যদি পছন্দ করেন উনাকে মনোনয়ন দিতেই পারেন। তবে ওই আসনে আরাও অনেক যোগ্য মানুষ আছে।’

সিদ্দিককে উদ্দেশ্য করে ডিপজল বলেন, ‘আপনার দেশের (গ্রামের) বাড়ি যেখানে, সেখানে গিয়ে নির্বাচন করেন। সুযোগ পেতেও পারেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান। এখানে যেই নির্বাচন করুক আশপাশে সবার জানা থাকতে হবে। আপনি এসেই ঘোষণা দিচ্ছেন, নির্বাচন করবেন। এটি ঠিক না। আমিও কিন্তু ওই আসনের ভোটার। অন্তত একটু সময় নিতে পারতেন। সমঝোতায় আসতে পারতেন।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একটা মানুষকে ইজ্জত দিতে পারতেন। ফারুক যেমন তেমন মানুষ না! উনি তারকাদের কিংয়ের ওপরে। উনার মৃত্যুর ৭ দিন বা ৪০ দিন পর নির্বাচনের কথাটি প্রকাশ্যে আনতে পারতেন। এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি।’

আরও পড়ুন: তিনি যাওয়ার সময় অনেক কষ্ট করে গেছেন: ফারুকের ছেলে

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক। গেল বছরের শেষ দিকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কথা ছিল দেশে ফেরারও। কিন্তু সেই ফেরা হলো নিথর দেহ নিয়ে। গত মঙ্গলবার সকালে ইউএস বাংলার বিএস-৩০৮ ফ্লাইটে ঢাকায় আনা হয় এর অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধার মরদেহ। এদিন রাতে গাজীপুর কালীগঞ্জের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না