,

‘দূতাবাসনির্ভর রাজনীতি মানবিক মর্যাদাশীল রাষ্ট্র নির্মাণে বড় বাধা’

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের ভোটাধিকারের ওপর বারবার হস্তক্ষেপের কারণে গণতন্ত্র সংকুচিত ও বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করে জাতীয় সমন্বয় কমিটি। সংগঠনটি বলছে, এতে দেশের শাসন ব্যবস্থায় আমলাতন্ত্র নির্ভরশীল হয়ে পড়েছে। এসব সমস্যা উদ্ভাবনের জন্য বৃহত্তর জনগোষ্ঠীর সমন্বয় প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে কাজ করবে জাতীয় সমন্বয় কমিটি।

শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় সমন্বয় কমিটি নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ করে এসব কথা বলে।

সংবাদ সম্মেলনে নতুন এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ‘হানিফ বাংলাদেশি’। আরও উপস্থিত ছিলেন মোজাম্মেল মিয়াজি, সুরাইয়া ইয়াসমিন, শিমুল পারভেজ, জুবায়ের আহমেদ প্রমুখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাষ্ট্রের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। রাষ্ট্রের এই ক্লান্তি লগ্নে জনগণ আবারও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতার লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এই সংগঠনের লক্ষ্য। তাই রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য ছাত্র ও যুবকের বৃহত্তর জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা সময়ের দাবি।

আরও বলা হয়, প্রতিহিংসা পরায়ণ ও রাষ্ট্রের মৌলিক ইস্যুকে বিভাজিত জাতি কখনোই তার স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসা পরায়ণ। দেশের সার্থকে বিসর্জন দিয়ে এবং দেশের আত্মমর্যাদা বলিদান দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় যাওয়ার এক হীন প্রতিযোগিতা চলছে। এই অপরাধ নীতির বিরুদ্ধে এবং বিভাজিত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে জাতীয় সমন্বয় কমিটি চার দিন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। সেগুলো হলো- বাকস্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক মর্যাদাশীল রাষ্ট্র গঠন ও গণতন্ত্র।

বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ। কিন্তু দুর্ভাগ্য জনগণের শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের গার্হস্থ্য হচ্ছে। দেশের রাজনীতি এখন দূতাবাসনির্ভর হয়ে পড়েছে। যা দেশের জন্য মর্যাদাহানি কর। একদল বিদেশে লবিস্ট নিয়োগ করে , অন্য দল পিআর নিয়োগ করে। দূতাবাসনির্ভর রাজনীতি মানবিক মর্যাদাশীল রাষ্ট্র নির্মাণে বড় বাধা। স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মাথাও উঁচু করে দাঁড়াতে প্রয়োজন জাতীয় সমন্বয় কমিটি। আত্মপ্রকাশ হওয়া নতুন এই কমিটি একটি নাগরিক অধিকার সংগঠন যা অহিংস পদ্ধতিতে নাগরিকদের সব দাবি দাওয়া আদায়ে রাজপথে সোচ্চার থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট