বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে পড়া গাছের সঙ্গে ধাক্কা, ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

news-image

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঝড়ে রেললাইনের ওপর হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার লাউয়াছড়া বনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। যতটুকু জানা গেছে, রাতে ঝড়বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়েছিল। গাছের সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

সাখাওয়াত হোসেন বলেন, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে।

এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি বলেই জানান শ্রীমঙ্গল রেলস্টেশনের এই কর্মকর্তা।

এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। আজ শনিবার সকাল ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ভানুগাছ রেলস্টেশনের মাস্টার কবির আহমেদ।

তিনি বলেন, ‘ভোরে ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। লাইনের পাশে পড়ে থাকা বগিগুলো উদ্ধার করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে।’

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক