,

র‌্যাবের অভিযানে ছাব্বিশ হাজার সাতশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬,৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। এসময় আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার বুড়িপুকুর এলাকার নুরুল আফসার ছেলে আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবনের লামা থানার হারগাঁজা গ্রামের আনোয়ার হোসেন ছেলে মোঃ হেফাজ উদ্দিন(২২)। এসময় ৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
শুক্রবার সকালে র‌্যাব-১৪ সদস্যরা এক প্রেসবিজ্ঞপ্তির মার্ধ্যমে বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়,  (১৮ মে) বৃহস্পতিবার বিকালে  র‌্যাব-১৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে
দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের পাচারের কাজে ব্যবহৃত মিনি ট্রাকের
 অভিনব কায়দায় বডির নিচে চেসিসের ভিতরে রক্ষিত ২৬,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পাচারের কাজে ব্যবহৃত মিনি-ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট