,

কানের লাল গালিচায় হোঁচট খেলেন ঐশ্বরিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারও ফ্রেঞ্চ রিভারায় বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি। উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, সারা আলী খান থেকে শুরু করে অনেক তারকাই কানের রেড কার্পেটে রূপের দ্যুতি ছড়িয়েছেন। এবার কানের লাল গালিচায় হেঁটে নতুন করে আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে (বাংলাদেশ সময়ানুসারে) কানের রেড কার্পেটে দেখা মেলে ঐশ্বরিয়ার। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নীল নয়না ঐশ্বরিয়া নিজের প্রথম লুক হিসেবে বেছে নেন একটি ওভার সাইজ হুড দেওয়া রুপালি-কালো চকচকে গাউন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়, ঐশ্বরিয়ার এ লুকের বেশ কিছু ছব ও ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, এ গাউনের কোমরের কাছে ঝুলছিল একটি বিশাল কালো রঙের বো। ওভারসাইজ পোশাকে মোটেই সাবলীলভাবে নড়াচড়া করতে সক্ষম হননি, যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয় তাকে।

এ পোশাক সামলাতে ঐশ্বরিয়ার সঙ্গী ছিলেন দুই ব্যক্তি। তারপরেও হাটতে গিয়ে হোঁচট খান এই অভিনেত্রী। তবে মুখের হাসি অটুট রেখেছিলেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।

ঐশ্বরিয়ার এই লুক দেখে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি। একজন লিখেছেন, ‘ওইরকম অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে রেড কার্পেটে কেন?’ আরেকজন লিখেছেন, ‘বোরখা পরেছো নাকি? ওটা কী ধরনের পোশাক?’ কেউ কেউ আবার ঐশ্বর্যকে জাপানি পুতুল বলেও মন্তব্য করেছেন। যদিও নেটিজেনদের অনেকে তার প্রশংসা করছেন।

২০০২ সাল থেকে টানা কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া। অভিষেকের বছর ‘দেবদাস’ সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালী এবং শাহরুখ খানের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। পরের বছর কানের জুরি বোর্ডের সদস্যা ছিলেন ঐশ্বরিয়া। তারপর থেকে একটি আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কানে অংশ নিচ্ছেন এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট