,

আজ ১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারবিরোধী চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। গত শনিবার সারাদেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে ৪ দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে আড়াইটায় এ সমাবেশ হবে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।

এ ছাড়া লালমনিরহাটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুন্সীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঝিনাইদহে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজারে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরিশাল মহানগর ও উত্তর-দক্ষিণে ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর বীরউত্তম, দিনাজপুরে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ প্রতিটি জেলার সমাবেশে জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না