,

সড়ক বিভাজকে লাগানো হচ্ছে দেড় ১ হাজার ফুল গাছ, খরচ ১০ লাখ

news-image

নিজস্ব প্রতিবেদক : হরেক রকম বাহারি ফুল গাছে সজ্জিত করা হচ্ছে রাজধানীর ধানমন্ডির এলাকার সাত মসজিদ সড়কের বিভাজক (মিডিয়ান)। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫০০ গাছ লাগানো হবে।

১ হাজার ৭ শত মিটার দৈর্ঘ্যের এ সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো, প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার ক্রয়ে মোট ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।

রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলে সাত মসজিদ সড়কের বিভাজককে সাজিয়ে তুলতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ সব ফুলের গাছ লাগানো শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রেখে সাত মসজিদ সড়কের মোট ১.৭ কিমি দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।

সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, ‘আমরা সাত মসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫০০ গাছ লাগানো হবে। আশা করি আগামী ২ দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করতে আমাদের কার্যক্রম সম্পন্ন হবে।’

উল্লেখ যে, ১ হাজার ৭ শত মিটার দৈর্ঘ্যের এ সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো এবং সেজন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার ক্রয়ে মোট ১০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট