,

এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ২ হাজার রুপির নোট বাতিল করছে ভারত। অবিলম্বে এ নোট ব্যবহার বন্ধ করতে দেশটির ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। এ ছাড়া ২ হাজার রুপির নোট থাকলে, জনসাধারণকে তা আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আরবিআই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এর আগে ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তখন ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। ৭ বছরের মাথায় এবার ২ হাজার রুপির নোট তুলে নিচ্ছে ভারত সরকার।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার রুপির নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলোর জোগান যথেষ্ট পরিমাণে থাকায় ২০১৮-১৯ সালে ২ হাজার রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে ভারতে যে পরিমাণ ২ হাজার রুপির নোট রয়েছে, তার ৮৯ শতাংশই ছাড়া হয়েছে ২০১৭ সালের মার্চ মাসের আগে। দেশটির বাজারে কমছে ২ হাজার রুপির লেনদেন। ২ হাজার টাকার নোটের ব্যবহার ধীরে ধীরে কমেছে বলে দাবি করছে আরবিআই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট