,

রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।

|
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা। এই শিফটে বিজ্ঞানের ১০০০১-২৮৫৭৪ পর্যন্ত রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৮৫৭৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৮৫৭৪ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৮৫৭৩ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১০০০১-২৮০১৭ রোল, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০০০১-৪৬০১৬ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ৫০০০১-৬৮০১৬ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৭০০০১-৮৮০১৬ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩১ মে শেষ দিন ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞানের ৯০০০১-৯১৫৫৬ রোল, দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ১০০০১-২৬৯০৪ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ৫০০০১-৬৩৭৭১ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না