মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বন্যায় ১৩ জনের মৃত্যু, গৃহহীন ১৩ হাজারের বেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে ২০টির বেশি নদীর পানি প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে। বন্যায় অন্তত ১৩ জন মারা গেছেন। ৬ মাস বৃষ্টিপাতের পর গত দেড় দিনে এ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রায় ১৩ হাজার লোককে তাৎক্ষণিক বাড়িঘর ছাড়তে হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বোলোগনা শহর ও উত্তর-পূর্ব উপকূলের মধ্যে প্রায় ১১৫ কিলোমিটারের ভেতর প্রায় প্রতিটি নদী প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার এসব এলাকা থেকে আরও মরদেহ পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮০টি ভূমিধস হয়েছে। দমকলকর্মীরা লোকজনকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পাঠাতে সহযোগিতা করে। বোলোগনার দক্ষিণে বোটেঘিনো ডি জোকা এলাকায় রবার্টা লাজারিনির (৭১) বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবার্টা লাজারিনি বলেন, খুব খারাপ ৪৮ ঘণ্টা পার করলাম। পুরো গ্রাম পানি-কাদায় ডুবে গেছে। বুধবার গ্রামের রাস্তা, বাড়ি, বাগান সব প্লাবিত হয়েছে। জীবনে এ এলাকায় এমন কিছু দেখিনি। জলাবদ্ধ হয়ে পড়লে কী করতে হবে তাৎক্ষণিক বুঝতে পারিনি।

এমিলিয়া-রোমাগনা প্রদেশে শুধু নদী নয়, খালগুলোও প্লাবিত হয়েছে। দেশটির সিভিল প্রটেকশন মিনিস্টার নেলো মুসুমেসি বলেন, ইতালির জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় রূপ নিয়েছে। ৩৬ ঘণ্টায় গড়ে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ৫০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

তিনি জানান, গত ৪০ বছরে কোনো অঞ্চলে বাঁধ নির্মাণ করা হয়নি। এ অবস্থা থেকে রক্ষা পেতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারদের নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী মঙ্গলবার সংকটকালীন বৈঠক আহ্বান করেছেন।

এমিলিয়া-রোমাগনা প্রদেশের প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।

 

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার