,

মাদরাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

স্থগিত করা পরীক্ষা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিতের পরীক্ষা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।’

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে নির্ধারিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি প্রথম পত্র ও উচ্চতর গণিতের স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত সব বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট