সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের রোষানল থেকে রেহাই পাবে না সরকার : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার জনগণের ‘রোষানল’ থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে।

তিনি বলেন, তাদের ঘোষিত জেলা সমাবেশকে বানচাল করার লক্ষ্যে জনবিচ্ছিন্ন সরকার এ ধরনের অপকর্ম সংঘটিত করছে। আওয়ামী সরকারের মদদে আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করছে, গ্রেপ্তার করছে। তবে অবৈধ সরকার যতই ষড়যন্ত্র এবং বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়্গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।

পৃথক বিবৃতিতে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের দমনে সরকার রাষ্ট্রশক্তির অপব্যবহার অব্যাহত রেখেছে। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার কিংবা গ্রেপ্তারের পর মিথ্যা ও ভুয়া মামলা দায়েরের মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে নির্মম জুলুম-নির্যাতন। এসব অপকর্মের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসকগোষ্ঠীর একমাত্র লক্ষ্য। কিন্তু সরকারের সকল অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। রাজপথের আন্দোলন-সংগ্রামে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে আগামীতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বর্তমান সরকারের মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী