,

শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন আগামীকাল শুক্রবার। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে গিয়ে প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন।

বিষয়টি নিশ্চিত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম বলেন, সেখানে হজযাত্রীরা থাকবেন, গণমাধ্যমের কর্মীরা থাকবেন। প্রধানমন্ত্রী এসে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন, এবার সশরীরেই থাকবেন। প্রধানমন্ত্রী দু-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন।

আগামী ২০ মে দিনগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে বলেও জানান অতিরিক্ত সচিব।

হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আরও পড়ুন: হজযাত্রীদের কাছে দেশ ও মানুষের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি।

চলতি বছর বাংলদেশ থেকে হজ পালনে সাড়ে ৩ হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তা সৌদি আরবে ফেরত যাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট