,

২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন, দেখে নিন কেমন হলো

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল লোগো ও ব্র্যান্ডিং উন্মোচন করল ফিফা। যেখানে আগামী আসরের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। খবর গোল ডট কমের।

১৯৯৪ সালের পর প্রথমবার উত্তর ও মধ্য আমেরিকায় ফুটবলের সবচেয়ে বড় আসর ফিরছে। সবশেষ যুক্তরাষ্ট্র এককভাবে আসরটি আয়োজন করেছিল।

আসছে বিশ্বকাপকে ঘিরে নতুন একটি স্লোগানও তৈরি হয়েছে। যা হলো, ‘আমরা ২৬’। এবারের লোগোতে ওপর-নিচ করে সাদা রঙের ‘২’ ও ‘৬’ বসানো হয়েছে। আর সামনে থাকছে বিশ্বকাপের ট্রফির ছবি। এবারই বিশ্বকাপের কোনো লোগোতে প্রথমবার বিশ্বকাপের ট্রফি ব্যবহার করা হয়েছে।

তবে একটি সিদ্ধান্ত হয়েছে যে, লোগোতে এমন কোনো রং ব্যবহার করা যাবে না যা তিনটি দেশের কাউকে প্রতিনিধিত্ব করে।

লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ব্রাজিল কিংবদন্তি রোনালদো। পরে ইনফান্তিনো বলেন, ‘আমরা ২৬ একটি আওয়াজ। এটি এমন একটি মুহূর্ত যখন তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে, ‘’আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ, সেরা এবং সর্বাধিক অন্তর্ভুক্তিমূলক ফিফা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য একত্রিত৷’’ টুর্নামেন্ট প্রতিটি আয়োজক দেশ এবং অংশগ্রহণকারী দলকে নিজেদের ইতিহাস তুলে ধরবে।’

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে ফিফার প্রতিনিধিরা জানিয়েছেন, এই লোগোর ডিজাইন করেছে ফিফার ব্র্যান্ড টিম। বাইরের এজেন্সির সহায়তাও নেওয়া হয়েছে। তবে কোন কোন এজেন্সি এই কাজ করেছে, তা বলা হয়নি। লোগোর সঙ্গে যে হ্যাশট্যাগটি ফিফা চালু করেছে, তার নাম— #উইআর২৬। ফিফার প্রত্যাশা, ২০২৬ বিশ্বকাপ এগিয়ে আসার সঙ্গে এই হ্যাশট্যাগের ব্যবহার বাড়াবেন ফুটবলপ্রেমীরা।

২০২৬ আসরে ৩২ দল থেকে বেড়ে ৪৮ দল হবে। ৩টি দেশের মোট ১৬টি শহরে বিশ্বকাপ গড়াবে। যেখানে যুক্তরাষ্ট্রের ১১, মেক্সিকোর ৩ ও কানাডার ২টি শহর। তবে টুর্নামেন্টে তিনটি দেশের আলাদা লোগোও দেখা যাবে। যা উন্মোচন হবে বৃহস্পতিবার।

এদিকে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে ফিফা বস ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসকে ইঙ্গিত করেছেন।

আগামী আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে আর্জেন্টিনা। গতবছর কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিলেন লিওনেল মেসিরা। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই আসরটি মাঠে গড়াবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট