,

হাইকোর্টে ক্ষমা চাইলেন রাজউক চেয়ারম্যান

news-image

অনলাইন ডেস্ক : প্লট বরাদ্দ-সংক্রান্ত আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় হাইকোর্টের তলবের পর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

আজ বৃহস্পতিবার বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।

এর আগে বুধবার আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় তাকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে ১৮ মে তাকে সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আরও পড়ুন: রাজউকের চেয়ারম্যানকে তলব

উল্লেখ্য, প্লট-সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট করেন রাজধানীর নিকুঞ্জের বাসিন্দা খালিদ মাহমুদ। রিটের শুনানি নিয়ে ওই প্লট বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে আজ হাইকোর্ট রাজউক চেয়ারম্যানকে তলব করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট