,

ফের গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ফের গ্রেপ্তার হতে পারেন বলে খবর চাউর হয়েছে। স্বয়ং ইমরান খান গতকাল বুধবার এক টুইট বার্তায় আবার গ্রেপ্তার হতে পারেন বলে শঙ্কার কথা জানান।

গতকাল টুইটে ইমরান খান লিখেন, ‘এটি সম্ভবত আমার গ্রেপ্তারের আগে সর্বশেষ টুইট। পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে।’ পাকিস্তানের লাহোরের জামান পার্কে নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। এ বাড়িটিই পুলিশ ঘিরে রেখেছে বলে দাবি তার।

এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তাদের আজকের প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাব পুলিশ আজ লাহোরে ইমরানের জামান পার্কের বাসভবনে বড় ধরনের অভিযান চালাতে পারে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে-এ নিয়ে পাঞ্জাব পুলিশ অভিযান শুরু করতে পারে।

পুলিশ জানিয়েছে, ইমরানের বাসভবনের দিকে সংযুক্ত সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ভারী দল মোতায়েন করা হয়েছে।

লাহোরে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে
প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব সরকার পিটিআইকে ইমরানের বাসভবনে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের হস্তান্তর করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এটি দেশটির স্থানীয় সময় আজ দুপুর ২ টায় শেষ হবে।

সূত্রগুলো জানিয়েছে, আল্টিমেটাম দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পরেই গ্র্যান্ড অপারেশন শুরু হবে। এর আগে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর গতকাল বুধবার রাতে বলেন, পিটিআই প্রধানকে গ্রেপ্তার করার পরিকল্পনা এখন পর্যন্ত প্রাদেশিক সরকারের নেই।

আরও পড়ুন: পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে: ইমরান খান

তবে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্ত্রী বলেন, প্রথমে ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হোক, এপর সরকার তার পরিকল্পনা প্রকাশ করবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না