,

উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : রাজধানীর উত্তরা এলাকায় রেলপথের পাশ দিয়ে চলার সময় বুধবার দুপুরে এক হাতির মৃত্যু হয়েছে। হাতিটি উদ্ধার করে রেলপথের পাশে রাখা হয়েছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে হাতিটির মাহুত বা মালিকের কোন সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে বিমান বন্দর স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আকবর আলী জানান, বুধবার দুপুরে মাহুত রাজধানীর কোটবাড়ি এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের পাশ দিয়ে দুইটি হাতি নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতি ধাক্কা খায়। পরে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এসময় অন্য হাতিসহ মাহুত পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত হাতিটির শরীর ও পায়ে জখম হয়।

পরে রেলবিভাগের ভেকু দিয়ে হাতিটি উদ্ধার করে রেলপথে দুই লাইনের মাঝখানে রাখা হয়েছে। হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে, বলেন ওই পুলিশ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট