,

আগামীতে আরও নতুন চ্যালেঞ্জ আসবে, পুলিশকে সচেষ্ট থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আগামীতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে বলে পুলিশকে সেই চ্যালেঞ্জের মোকাবিলায় সচেষ্ট থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক কনফারেন্সে এ কথা বলেন তিনি।

এ সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলাজনিত যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে। আপনারা অগ্নিসন্ত্রাস, জঙ্গি হামলার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করে। আগামীতে আপনাদের সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে।’

এ সময় জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরও পড়ুন: রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। মামলা তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটিত হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না