,

বাংলাদেশ-আফগানিস্তানের খেলা হবে তিন শহরে

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এ উপলক্ষে ম্যাচের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, তিন ফরম্যাটের জন্য আলাদা তিন শহরে খেলা হবে।

আগামী ১০ জুন ঢাকায় পদার্পণ করবে আফগানরা। এরপর ১৪ জুন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে তারা। একমাত্র টেস্টের পর ঈদুল আজহার ছুটিতে ভারত যাবেন রশিদ খানরা। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলতে ১ জুলাই আবারও বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তারা।

একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। বাংলাদেশে আসার পূর্বে শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে আফগানিস্তান। আগামী ২ জুন অনুষ্ঠিত হবে সেই সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশ সফরে বেশ সুখস্মৃতি আছে আফগানিস্তানের। বাংলাদেশে টেস্ট খেলতে এসে ২২৪ রানের জয় পেয়েছিল দলটি। ওয়ানডেতে বাংলাদেশের ৭ জয়ের বিপরীতে আফগানিস্তানের জয় ৪ ম্যাচে। তবে টি-টোয়েন্টিতে আবার এগিয়ে মোহাম্মদ নবীরা। ৯ ম্যাচের মধ্যে ৬টিতেই তাদের জয়। টাইগাররা জিতেছে মাত্র ৩ ম্যাচে।

পূর্ণাঙ্গ সূচি

১৪-১৮ জুন: একমাত্র টেস্ট, ঢাকা
৫ জুলাই: প্রথম ওয়ানডে, চট্টগ্রাম
৮ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম
১১ জুলাই: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
১৪ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, সিলেট
১৬ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট