,

অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই: রাষ্ট্রপতি

news-image

বাসস
দেশে অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় চার দিনব্যাপী সফরের তৃতীয় দিনে আজ বুধবার সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় গণতন্ত্র ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দেশি-বিদেশি যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

‘জনগণই সকল ক্ষমতার উৎস’ উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব অপশক্তিকে প্রতিহত করবেন এবং তাদেরকে মাথা উঁচু করার কোনো সুযোগ দেবেন না।’

গণতন্ত্রকামী দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্র যাতে তমসাচ্ছন্ন না হয়; কোনো অশুভ শক্তি যেন এখানে ভর করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।’

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু যে আশা-ভরসা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তা হলেই এই দেশ বিনির্মাণে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘আইনানুযায়ী একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই একটি নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজনৈতিক দলগুলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে চলে আসার অনুরোধ জানান। তিনি সহিংসতার পথ পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে ফিরে আসতে বিবাদমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের শিখরে আজ। এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উচু করে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান এ গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

এর আগে, ডায়াবেটিক সমিতিতে পৌঁছালে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম।

পাবনা ডায়াবেটিক সমিতির আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এবং ডায়াবেটিক সমিতির সহসভাপতি ডা. মনোয়ারুল আজিজ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট