,

সমঝোতায় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার অনুরোধ রাষ্ট্রপতির

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১৭ মে) সকালে পাবনায় ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান।

রাষ্ট্রপতি সহিংসতার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে ফিরে আসতে বিবদমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এক সময় বাংলাদেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন ছিল। বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ।

রাষ্ট্রপ্রধান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ করেন।

তিনি বলেন, জনগণই ক্ষমতার উৎস। বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব অপশক্তিকে প্রতিহত করবেন এবং তাদের মাথা উঁচু করার কোনো সুযোগ দেবেন না।

দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, গণতন্ত্র যাতে তমসাচ্ছন্ন না হয়। কোনো অশুভ শক্তি যেন এখানে ভর করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ উন্নয়নের শিখরে আজ। এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। খবর: বাসস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট