,

বাড্ডায় চলন্ত ট্রাক থেকে পড়ে পিষ্ট ইয়াদ আলী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পাথর বোঝাই চলন্ত ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ইয়াদ আলী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে পূর্ব বাড্ডার কৃষি ব্যাংক রোডে এই দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে ট্রাকে করে পাথর নিয়ে পূর্ব বাড্ডায় আসছিলেন ইয়াদ আলী। তখন ট্রাকের উপরে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় কৃষি ব্যাংক রোডে নির্দিষ্ট গন্তব্যের কাছে পৌঁছালে চলন্ত ট্রাক থেকে পড়ে যান। এতে ওই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, খবর পেয়ে সকাল ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। আর ক্ষুব্ধ জনতা ট্রাকচালক এবং তার সহযোগীকে গণপিটুনি দিয়েছে। আহত চালক ও তার সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের দূর সম্পর্কের চাচাতো ভাই হেলাল উদ্দিন জানান, শেরপুর শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের সমেজ আলীর ছেলে ইয়াদ আলী। বর্তমানে উত্তরার আব্দুল্লাহপুর পশ্চিম পাড়ায় থাকতেন। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট