,

শ্রাবন্তীকে অনুসরণ করেন জন সিনা, বিস্মিত অভিনেত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের রেসলিং ডব্লিউডব্লিউই’র আইকন ছাড়াও হলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা জন সিনা। এই তারকা এবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনুসরণের তালিকায় রেখেছেন শ্রাবন্তী চ্যাটার্জিকে! আর এতেই যেন আকাশে উড়ছেন টলিউড অভিনেত্রী।

এ নিয়ে সংবাদমাধ্যমে শ্রাবন্তী বলেন, ‘প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো ফেক অ্যাকাউন্ট। তবে পরে ভালো করে দেখি, অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে। সত্য়িই খুব আনন্দ লাগছে।’

জন সিনা ফলো করলেও শ্রাবন্তী কিন্তু তার টুইটারে অনুসরণের তালিকায় মার্কিন তারকাকে রাখেননি বলে জানান।

এদিকে সিনার অবশ্য বরাবরই ভারতীয় বিশেষ করে বলিউড তারকাকের প্রতি ভালোবাসা রয়েছে। তিনি ইনস্টাগ্রাম ও টুইটারে ভারতীয় শিল্পীদের ছবি শেয়ার ও ফলো করেন।

শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। জিতু কামালের সঙ্গে জুটি বেঁধে সেখানে চলছে ‘বাবুসোনা’ ছবির শুটিং।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট