,

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে জুরাইনের শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন জামিয়া এস হাকিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুর রহমান লিসান (১৩) মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। লতিফুর শরীয়তপুর ডামুড্ডা উপজেলার পোল্যান্ড প্রবাসী মো. মজিবুর হাওলাদারের ছেলে। বর্তমানে পূর্ব জুরাইন পরিবারের সঙ্গে থাকতো সে। এক ভাই ও বোনের মধ্যে লিসান বড় ছিলেন।

মৃত লিসানের খালাতো ভাই পারভেজ মোশারফ জানান, সকালে তারা বিদ্যুৎপৃষ্টের সংবাদে ছুটে এলে লিসানের মরদেহ দেখতে পান।

মাদ্রাসার বোডিং সুপার ইয়াসিন আরাফাত বলেন, লতিফুর মাদ্রাসার তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাত থেকে একটি বিশ টাকার নোট নিচের চাতলে উপর পড়ে যায়। এ সময় ইয়াসিন নোটটি উদ্ধারে চাতালে নামলে কোন তারের লিকেজ থেকে সে বিদ্যুৎপৃষ্ট হয়।

তিনি জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিক ইয়াসিনকে উদ্ধার করে প্রথমে আদ্ব-দ্বীন হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল্লাহ আল হাসিব বলেন, মাদ্রাসার কর্তৃপক্ষের লোকজন অচেতন অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না