,

ইউক্রেনের ‘প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র’ ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র’ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই বিষয়টি নিশ্চিত করলেও ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি পুরোপুরি ধ্বংস হয়নি’ বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রাতভর হামলা চালিয়ে কিনঝাল ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্রের ব্যবহারে প্যাট্রিয়ট সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

এদিকে ধ্বংস নয়, রুশ হামলায় ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য লক্ষ্যবস্তুর ওপর রাশিয়ার উড়োজাহাজ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে যার মধ্যে প্যাট্রিয়ট অন্যতম।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইউক্রেনকে

নাম না প্রকাশের শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন ও কিয়েভ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের সবচেয়ে ভালো উপায় কী হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু করেছে। এ মুহূর্তে ধারণা করা হচ্ছে, কোথাও স্থানান্তর না করে ইউক্রেনেই একে মেরামত করা সম্ভব। আগামী কয়েকদিনে এ বিষয়ে আরও ভালো করে জানা যাবে।

এর আগে, ইউক্রেন দাবি করেছিল তারা ১৮টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, এর মধ্যে ছয়টি কিনঝাল ক্ষেপণাস্ত্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৌইগু এ দাবি নাকচ করেছেন। রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইউক্রেন কোন পশ্চিমা অস্ত্র ব্যবহার করেছে, তা জানা যায়নি। এ বিষয়ে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট