,

সাফের ড্র: বাংলাদেশ গ্রুপে শক্তিশালী লেবানন

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আসছে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ‘বি’ গ্রুপে শক্তিশালী লেবাননকে পেয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ থেকে এগিয়ে থাকা মালদ্বীপও রয়েছে। চতুর্থ দল ভূটান।

আজ বুধবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র। দুই অতিথি ও দক্ষিণ এশিয়ার ছয় দল মিলিয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই শীর্ষ দল লেবানন ও ভারতকে রাখা হয় দুই পটে। ‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে।‘এ’ গ্রুপে ভারত ও কুয়েত সাথে আছে নেপাল, পাকিস্তান।

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হয়ে ৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

আরও পড়ুন: ভারতেই হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ গ্রুপে থাকা লেবানন ফিফা র‌্যাংকিংয়ের দিক থেকে সবচেয়ে শক্তিশালী দল। বর্তমানে ৯৯তম স্থানে আছে তারা। আরেক অতিথি দল কুয়েত ১৪৩তম।

এছাড়া ভারত (১০১তম) সাফের দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। বাকি পাঁচ দলের অবস্থান যথাক্রমে মালদ্বীপ (১৫৪), নেপাল (১৭৪), ভুটান (১৮৫), বাংলাদেশ (১৯২), পাকিস্তান (১৯৫তম)।

এই প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। মালদ্বীপ দুবার জিতেছে। আর বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা একবার করে এই শিরোপার স্বাদ পেয়েছে।

২০০৩ সালে সবশেষ এই মুকুট জেতা বাংলাদেশ ২০০৫ সালে সবশেষ ফাইনাল খেলেছিল, সেবার ভারতের কাছে হারে দল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট