,

আফিফদের হতাশার দিন উপহার দিলেন চন্দরপল-ম্যাকেঞ্জি

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটে আফিফ হোসাইনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলকে হতাশার একটি দিনই উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। কার্ক ম্যাকেঞ্জির সেঞ্চুরিছোঁয়া ইনিংস ও তেজনারায়ণ চন্দরপলের অপরাজিত ফিফটিতে ২ উইকেটে ২২০ রান তুলে দিন শেষ করেছে তারা।

বৃষ্টির কারণে অবশ্য এদিন পুরো ৯০ ওভার খেলা হয়নি। ৬৮ ওভারের পর বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। পরে আর মাঠে গড়ায়নি ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং বেছে নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জশুয়া ডি সিলভা। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার চন্দরপল ও ম্যাকেঞ্জি রয়েসয়ে খেললেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। বিশেষ করে ম্যাকেঞ্জি। ওপেনিংয়েই আসে ১৩০ রান।

এই রানে সাইফ হাসানের বলে ম্যাকেঞ্জি ফিরলে ভাঙে এই জুটি। যাওয়ার আগে ১২৪ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮৬ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে রেমন রেইফার-চন্দরপল জুটিতে আসে ৩০ রান। ১৬০ রানের মাথায় রেইফারকে ফেরান মুশফিক হাসান। রেইফার ফিরলেও উইকেটে অবিচল থাকেন শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ। তৃতীয় উইকেটে আলিক আথানেজকে নিয়ে গড়েন অপরাজিত ৬০ রানের জুটি। ৭০ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ, অপরপ্রান্তে ৩৫ রানে ব্যাট করছেন আথানেজ।

বাংলাদেশের বোলারদের মধ্যে সুবিধা করতে পারেননি কেউই। সুবজ উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না অবশ্য। পেসারদের মধ্যে মুশফিক হাসানই কেবল বল হাতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। হতাশ করেছেন গত দেড় বছর ধরে টেস্ট দলের সঙ্গে থাকা রেজাউর রহমান রাজা। ১১ ওভারেই ৬০ রান দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট