,

বিদায় জানিয়ে শাকিব বললেন, আল্লাহ ‘মিয়া ভাইকে’ বেহেশত নসিব করুন

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ধরেই ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। তার পরিবারও সাফার করছিল। ভাবি বাচ্চারাও কষ্ট পাচ্ছিল। ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন আল্লাহতায়ালা তাকে শান্তিতে রাখুন। আল্লাপাক তাকে বেহেশতে নসিব করুন। কথাগুলো বলছিলেন অভিনেতা ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। এ সময় তার কণ্ঠ আবেগে বাষ্পরোধ হইয়ে আসছিল।

আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে ফারুকের জানাজার নামাজ ও শোক বইয়ে শোকবার্তা লিপিবদ্ধ শেষে এ কথা বলেন শাকিব খান।

শাকিব খান বলেন, ফারুক ভাই সংসদ সদস্য হওয়ার পরে আমি তাকে বলতাম আমার ভাবতেও ভাল লাগে যে আমি এলাকায় থাকি সে এলাকার এমপি হলেন আমার ভাই। ফারুক ভাইয়ের চলে যাওয়ায় চলচ্চিত্রের মানুষ বিশাল একজন গার্জিয়ানকে হারালো।

ফারুকের মরদেহ মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে আসে। বিমানবন্দর থেকে প্রথমে নেওয়া হয় নায়কের রাজধানীর উত্তরার বাসায়। সেখানে কিছুক্ষণ রেখে মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন।

এফডিসিতে দ্বিতীয় দফায় জানাজা হয়। এফডিসি থেকে ফারুকের মরদেহ নেওয়া হয় চ্যানেল আই ভবনে। সেখানে আরেক দফা জানাজা শেষে কিংবদন্তী অভিনেতার মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসর আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট