,

আত্মহত্যা করলেন কোরিয়ান পপ তারকা!

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার শোবিজ ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। মাত্র ২৯ বছর বয়সেই আত্মহত্যা করেছেন উঠতি কে-পপ তারকা হাইসু। গতকাল সোমবার একটি হোটেলের ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গায়িকার আসল নাম কিম সু-হিউন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, গায়িকার মৃতদেহর পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। হাইসুর অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই দক্ষিণ কোরিয়া এবং বিশ্বব্যাপী কে-পপ সম্প্রদায় শোকাহত। একজন প্রতিভাবান শিল্পীকে হারিয়ে শোকসন্তপ্ত গায়িকার ভক্ত মহল। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

জানা গেছে, আগামী ২০ মে হাইসুর ওয়ানজু গুন, জিওলাবুক-ডো-তে উচ্চ প্রত্যাশিত গোয়ানজুমিয়ন পিপলস ডি ইভেন্টে পারফর্ম করার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ। তার দুঃখজনক মৃত্যুতে ইভেন্ট আয়োজকরা অবিলম্বে শো বন্ধ করে দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ইভেন্টের আয়োজকরাই গায়িকার মৃত্যুর খবরে নিশ্চিত করেছে। হৃদয়বিদারক সংবাদটি শেয়ার করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, হাইসুর আকস্মিক মৃত্যু হয়েছে। আসন্ন পারফরম্যান্সে উপস্থিত হতে পারবেন না। তার মৃত্যুতে ইভেন্টের আয়োজকরা ক্ষতির মুখে পড়েছে।

উল্লেখ্য, হাইসু ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছেন। ২০১৯ সালে তিনি নিজের একক অ্যালবাম ‘মাই লাইফ, মি’ এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন, এরপরই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অনন্য শৈলী এবং মন্ত্রমুগ্ধ কণ্ঠের মাধ্যমে ভক্তদের হৃদয় জয় করেছে। তার প্রতিভা এবং ক্যারিশমা তাকে দ্রুত স্টারডমের দিকে প্ররোচিত করেছিল।

তবে ‘গায়ো স্টেজ’, ‘হ্যাংআউট উইথ ইউ’ এবং ‘দ্য ট্রট শো’ এর মতো জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামে উপস্থিতির মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট