,

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জমজমাট পথমেলা

news-image
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জমজমাট পথমেলা অনুষ্ঠিত হলো। উপচেপড়া দর্শকদের উপস্থিতিতে গত রোববার (১৪ মে) কুইন্সের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটসে এ মেলাটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। কমিউনিটির পরিচিত মুখ শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম ছিলেন এ মেলার আয়োজক। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
জ্যাকসন হাইটসের ৩৭ নম্বর রোডের ওপর এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় ৫০টি স্টল বসেছিল। স্টলগুলোর মালিকরা ছিলেন বাংলাদেশিরা। শাড়ি, গহনা, সালোয়ার কামিজ ও খাবারের দোকানও ছিল সারিবদ্ধভাবে। হাজারো মানুষের উপস্থিতিতে শিল্পীরা নেচেগেয়ে মেলা জমিয়ে তোলেন। কমিউনিটির নেতৃবৃন্দ সংগীতের ফাঁকে ফাঁকে মঞ্চে উঠে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তবে বক্তাদের অধিকাংশই ছিলেন মেলার পৃষ্ঠপোষক। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আলমগীর খান আলম ও দুলাল মিয়া। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আবু জাফর মাহমুদ, ডা. সারওয়ারুল হাসান চৌধুরী, মীর বাশার, গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম, মাকসুদুল এইচ চৌধুরী, আদিত্য শাহিন, বিল্লাল চৌধুরী, আব্দুর রশীদ বাবু, ডা. রফিকুল ইসলাম, আহসান হাবিব, রফিক আহমেদ ও কাজী আযম প্রমুখ। সংগীতে অংশ নেন কনক চাপা, বিন্দু কনা, রেশমী মীর্জা, শাহ মাহবুব, শামীম হাসান, প্রেমা, কামরুজ্জামান বকুল, রায়ান তাজ, ত্রিনিয়া হাসান, আফতাব জনি, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম ও মিমসহ আরও অনেকে।
মেলায় আবু জাফর মাহমুদের উদ্যোগে নির্মিত বাংলাবর্ষ ও তার ইতিহাস নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। তা দর্শকদের বেশ প্রসংশা কুড়িয়েছে। মেলার অন্যতম প্রধান আর্কষণ লটারি-তে প্রথম পুরষ্কার নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্কের টিকেট বিজয়ী হন সাংবাদিক নিহার সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না