,

নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ৬, নিখোঁজ অনেকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের এক হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া এতে আরও অনেকে নিখোঁজ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এপির।

ওয়েলিংটনের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান নিক পিয়াট বলেন, ওই ভবন থেকে এখন পর্যন্ত ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত চারতলা ভবন বিশিষ্ট হোস্টেলে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিবিসি বলছে, সোমবার স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১২ টার পরে লোফারস লজ হোস্টেল থেকে জরুরি পরিষেবার কাছে ফোন আসে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সতর্ক করেছেন, আগুনের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সেইসঙ্গে দেশটির পুলিশও জানিয়েছে, ভবনে প্রবেশ না করা পর্যন্ত তারা নিহতের সঠিক সংখ্যা জানাতে পারবে না। এপির প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টেলটি একটি শিল্প এলাকায় এবং এর একদিকে বিলবোর্ড রয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে ১৯ জনকে পুড়িয়ে হত্যা

নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ওই ভবনে দগ্ধ দুইজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের দুইজনেরই অবস্থা স্থিতিশীল। এর আগে তিনজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট