,

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কয়লা খনির মালিকাধীন নিয়ে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন পুলিশও আছে। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার পাকিস্তানের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এপি ও ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার কোহাত জেলার দারা আদম খেল এলাকায় এ সংঘর্ষ বাধে। নিহতদের মধ্যে ১১ জন সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তিনজন আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। সেইসঙ্গে আহত ১২ জন সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর।

ডন বলছে, দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রায় চার মাইলজুড়ে কয়লা খনি নিয়ে সংঘর্ষ বাধে। এটি আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুনাওয়ার খান বলেন, সোমবার কয়লা খনির সিমান্ত নির্ধারণ ইস্যুতে অস্ত্র নিয়ে সশস্ত্র লোকেরা একে ওপরের দিকে গুলি ছুড়ে। দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী লড়াই বন্ধ করতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট