,

ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট, যা লিখলেন পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অসুস্থ। তীব্র জ্বর নিয়ে কয়েক দিন আগেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে রাজ্যের তার মায়ের প্রতি ভালোবাসা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেঘন পোস্ট দিয়েছেন পরীমণি।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এই অভিনেত্রী বলেন, ‘গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেওয়া হয়।’

তিনি আরও লিখেছেন, ‘সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জরিয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কি লিখব! গলাটা ধরে এলো কান্নায়…।’

এর আগে গত ১৪ মে দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে পরীমণি লেখেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ ওইদিন ছিল বিশ্ব মা দিবস। অসুস্থ অবস্থায়ও ছেলের প্রতি দায়িত্ব থেকে দূরত্বে যাননি তিনি।

হাসপাতালের বিছানায় শুয়েই ছেলের দেখাশোনা করছেন পরীমণি। আর এ কারণেই হয়তো লিখেছেন, ‘মায়েদের জীবন কঠিন সুন্দর।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট