,

কাতার ইকোনোমিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার জন্য দেশটির রাজধানী দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ থেকে ২৪ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

একই সঙ্গে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এর গত মার্চে এলডিসি৫ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কাতারের আমিরের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কাতারের আমিরকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসন নিয়ে কথা বলার সম্ভাবনা আছে।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। গত মার্চে প্রধানমন্ত্রীর সফরের সময়ে দুদেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী প্রায় ১,২০০ বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য কাতারে গিয়ে কাতার সামরিক বাহিনীতে কাজ করবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট