সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে ফারুকের মরদেহ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে মিয়া ভাই’খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। আজ মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে এই নায়কের মরদেহ সেখানে নেওয়া হয়। সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে শহীদ মিনারে।

সেখানে থেকে ফারুকের নিথরদেহ যাবে তার প্রিয় কর্মস্থল এফডিসিতে। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষ সকাল থেকেই ছুটে আসেন শহীদ মিনারে। এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়।

এখন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর তার মরদেহ আছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই দৃশ্যই তুলে ধরা হলো দৈনিক আমাদের সময়’র ক্যামেরায়।