,

প্রতিবন্ধী শিশুকে পার্কে ঢুকতে না দেওয়া সেই ডিসির বিরুদ্ধে রিট

news-image

অনলাইন ডেস্ক : প্রতিবন্ধী শিশু ইয়ানাতকে পার্কে ঢুকতে না দেওয়ার ঘটনায় রংপুরের ডিসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেছেন।

রিটে পাবলিক প্লেস, শপিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার ও অবাধ চলাচলের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করতে বলা হয়েছে। একই সঙ্গে সব পার্কে প্রতিবন্ধী শিশুদের ৫০ শতাংশ খরচে পার্কের রাইডে ওঠারও অনুমতি চাওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রংপুরের মেয়র, জেলা প্রশাসক রংপুরসহ সাতজনকে রিটের বিবাদী করা হয়েছে।

গত ২৬ এপ্রিল রংপুরের চিকলি ওয়াটার পার্কের কিডস জোনে হুইলচেয়ারসহ মেয়েকে নিয়ে ঢুকতে গেলে রিজা রহমানকে ঢুকতে দেওয়া হয়নি। পরে ৩ মে রিজা মেয়েকে নিয়ে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান।

এর আগে গত ২৭ এপ্রিল রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেন রিজা রহমান। তাতে তিনি পার্কসহ বিনোদনের বিভিন্ন জায়গায় হুইলচেয়ার নিয়ে যাতে যাওয়া যায়, এ ধরনের নির্দেশিকা টানানোর আবেদন জানান।

তার মেয়ে আল আয়মান ইয়ানাত (১১) সেরিব্রাল পালসিতে আক্রান্ত। সে তাদের একমাত্র সন্তান এবং তারা রংপুরে বসবাস করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট