,

‘মেসিকে বার্সাতে ফেরাতে সবকিছু করা হবে’

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও বার্সেলোনা এক সময় একটি সমর্থক শব্দই মনে হতো। যেখানে বার্সার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে মেসির যাত্রা শুরু হয়েছিল। তারপর আর্জেন্টাইন তারকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অসংখ্যা ইতিহাসের জন্ম হয়েছে তাকে দিয়ে।

তবে দীর্ঘ পথ চলার পরে ২০২১ সালে বার্সা ক্যারিয়ারের ইতি হয় মেসির। সেসময় আর্থিক সমস্যার কারণে মেসিকে ছাড়তে বাধ্য হয়েছিল কাতালানরা। পরে পিএসজিতে চুক্তিবদ্ধ হন এই তারকা। সেখানে আসন্ন জুনেই শেষ হচ্ছে তার চুক্তি। আর এমন আবহেই মেসিকে বার্সেলোনাতে ফেরাতে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। খবর গোল ডট কমের।

বার্সেলোনা ক্লাবের সময়টা এই মুহূর্তে ভালো যাচ্ছে । গত ম্যাচে তারা এস্পানিওলকে হারিয়ে ২৭তম বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবার তারা লিগ শিরোপা জিতেছে। এমন সময়ে এখন আর্জেন্টাইন এই তারকাকে ফিরিয়ে আনার চেষ্টাও চালাচ্ছে কাতালান ক্লাব।

এস্পানিওলের মাঠে রবিবার রাতে রবার্ট লেভানডস্কির জোড়া গোলে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। জয়ের পর শিরোপা নিশ্চিত করেছে বার্সা। উচ্ছাসে ভেসেছে ন্যু ক্যাম্প। সেখানেই এবার আরও খুশির জোয়ার আনতে ‘সবকিছু’ করার অঙ্গীকার করেছেন লাপোর্তা।

ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘জিজান্তেস’কে লাপোর্তা জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে, মেসিকে ফের ক্লাবে ফেরাতে সবকিছু করা হবে।’

প্রসঙ্গত মেসিকে ক্লাবে ফেরাতে সবচেয়ে বড় বাধা লা লিগার ফিন্যানসিয়াল ফেয়ার প্লে নীতি। সেটা মাথায় রেখেই পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘আমরা ফিনান্সিয়াল পেয়ার প্লে নীতি বজায় রাখার জন্য কার্যকর পরিকল্পনা করেছি। দলকে আরও শক্তিশালী করতে চাই।’

উল্লেখ্য পিএসজির সঙ্গে লিওনেল মেসির আগামী মাসেই চুক্তি শেষ হবে। গুঞ্জন রয়েছে আর্জেন্টাইন তারকাকে রেকর্ড পরিমাণ বেতনে সৌদি আরবের ক্লাব আল-হিলাল নিতে বদ্ধপরিকর। ইন্টার মিয়ামিও রয়েছে লড়াইতে। এর মাঝে বার্সা সভাপতির কথায় বেড়েছে জল্পনা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না