,

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা থাকতে হবে: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির প্রতিনিধিদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তারাও বলেছেন, আমরাও তাদের কথায় একমত হয়েছি যে- সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন।’

সিইসি বলেন, ‘আমরাও স্বীকার করেছি এবং আমরাও জোর দিয়ে বলেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার বিদ্যমান থাকবে, রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই প্রয়োজন হবে।’

তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আর নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয় তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপরেও বর্তায়।’

এসময় ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, ‘ইভিএমে সংসদ নির্বাচন হচ্ছে না, এতে উনারা খুশি। আমরা বিশ্বাস করি, ব্যালটে নির্বাচন হলে কোনো অনিয়ম হবে না। যেমন ১৮ সালেও হয়নি, আগামীতেও হবে না। ব্যালটে হোক আর ইভিএমে হোক আমরা চেষ্টা করবো নির্বাচনটা যাতে শুদ্ধ হয়।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট