,

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৬

news-image

স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের এক হাইওয়েতে একটি ট্রাক্টর ট্রেলার এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর আগুন ধরে গেলে ওই প্রাণহানির ঘটনা ঘটে। তবে স্থানীয় কর্তৃপক্ষ যখন দুর্ঘটনাস্থলে পৌঁছালে তখন সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটি ছিল না।

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছে কিনা বা দুর্ঘটনায় সেও মারা গেছে কিনা তদন্তকারীরা নিশ্চিত নয়। ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না