সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পরিবর্তনের হাওয়া’য় কে আসছেন ক্ষমতায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক ইতিহাসে কয়েক দফায় সেনা অভ্যুত্থানের কবলে থাকা থাইল্যান্ডে গতকাল রবিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে প্রায় ৫ কোটি বৈধ ভোটার রয়েছেন যাদের সমর্থনে পার্লামেন্টের নিম্নকক্ষে ৫০০ সদস্য নির্বাচিত হবেন। নানা দিক থেকে এবারের নির্বাচনকে ক্ষমতার পালাবদলের সন্ধিক্ষণ মনে করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা প্রবল সম্ভাবনা নিয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন। এ ছাড়া আরও একটি দল বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক সেনা প্রধান প্রায়ুথ চান ওচার শক্ত বিরোধিতা করছেন। সব মিলিয়ে থাইল্যান্ডের ক্ষমতার পালাবদলের সম্ভাবনা জোরালো হয়েছে। তবে সেনা সরকার কর্তৃক সংশোধিত সংবিধানের আওতায় পরিবর্তন কতটা সম্ভব সেই সংশয় থেকেই যাচ্ছে। খবর বিবিসি।

প্রায়ুথ চান ওচা ২০১৪ সালে সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। সেই সময় ক্ষমতায় ছিলেন থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা। এ বছর দুটি শক্ত প্রতিপক্ষের মুখে পড়েছেন প্রায়ুথ চান ওচা। গতকাল স্থানীয় সময় সকাল ৮টা সময় ৯৫ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। প্রায় ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

থাকসিন-কন্যা পেতংতার্ন ফিউ থাই (থাইল্যান্ডের জন্য) পার্টির প্রধান হয়ে লড়াই করছেন। ৩৬ বছর বয়সী পেতংতার্ন বাবার রেখে যাওয়া রাজনৈতিক কলাকৌশল ব্যবহারের সুবিধা পেয়েছেন। বিশেষ করে দেশের গ্রামীণ, নিম্নআয়ের অঞ্চলগুলোর মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন জনমত জরিপে তিনিই এগিয়ে রয়েছেন। প্রসঙ্গত, বাবা থাকসিন টেলিযোগাযোগ খাতের শতকোটিপতি, যিনি থাইল্যান্ডের নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন। কিন্তু দেশটির অভিজাত সম্প্রদায়ের তিনি বিরাগভাজন। ২০০৬ সালে তিনিও সেনা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তবে সব সময় তিনি তা অস্বীকার করে আসছেন। বর্তমানে তিনি দুবাইয়ে নির্বাসিত জীবনযাপন করছেন। এ কারণে পেতংতার্ন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রচারে জোর দিয়েছেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেতংতার্ন বলেছেন, আমি মনে করি, আট বছর পর জনগণ শুধু অভ্যুত্থানের চেয়ে ভালো রাজনীতি ও দেশের জন্য শুধু ভালো সমাধান চায়।

ফিউ থাই ছাড়া আরও একটি দল জনমত জরিয়ে এগিয়ে রয়েছে সেটি হলো পিটা লিমজারোয়েনরাতের নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টি। ৪২ বছর বয়সী সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোয়েনরাত দেশের পরিবর্তনের ডাক দিয়েছেন। দলটির তরুণ, প্রগতিশীল ও দৃঢ় মনোবলের প্রার্থীরা তাদের প্রচারে খুব সাধারণ কিন্তু শক্তিশালী বার্তা দিয়েছেন। তা হলো থাইল্যান্ডের পরিবর্তন প্রয়োজন। প্রায় ৭০টি রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বেশ কয়েকটি বড় দলও রয়েছে। এর মধ্যে যে কোনো দল বা যে কোনো জোট যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারপরও ২০১৭ সালের সেনাবাহিনী দ্বারা সংশোধিত সংবিধান অনুযায়ী ক্ষমতার পথ আটকাতে পারবে। সিনেটের ২৫০ আসনে ব্যক্তিদের সেনাবাহিনী নিয়োগ দিয়েছিল। তারাই পরে প্রধানমন্ত্রী ও সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারবেন। যেহেতু সেই সিনেটররা সকলেই অভ্যুত্থান সমর্থিত নেতাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন সঙ্গত কারণেই তারা সেনা সমর্থিত সরকারের পক্ষে থাকবেন এবং কখনোই তারা বিরোধীদের সমর্থন দেবেন না। তবে সিনেটের প্রভাব ছাড়া সরকার গঠন করতে হলে একটি দলকে ৫০০ আসনের মধ্যে ৩৭৬টি ‘সুপার-সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করতে হবে, যা প্রায় অসম্ভব লক্ষ্য।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী