,

ধর্ষণের অভিযোগে ভারতের সাবেক অধিনায়কের ১০ বছরের জেল

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক দৃষ্টিহীনদের ফুটবল অধিনায়ক পঙ্কজ রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২০২১ সালে এক কিশোরিকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। দেশটির উত্তরাখান্ডের উত্তরকাশির স্থানীয় আদালত সেই মামলায় পঙ্কজকে ১০ বছরের জেলের সাজা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

উত্তরাখান্ডের দৃষ্টিহীনদের ফুটবল দলের অধিনায়ক এখন রানা । যেখানে ধর্ষিতা মেয়েটির অভিযোগ ও চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে সাজা ঘোষণা করলেন আদালত।

২৩ বছর বয়সী পঙ্কজ ২০১৭ সালে সর্বভারতীয় দৃষ্টিহীনদের ফুটবল প্রতিযোগিতায় সোনার বুট জিতেছিলেন।

তবে সাজা দেওয়ার সময় আদালত জানিয়েছেন যে, পঙ্কজ যেহেতু দৃষ্টিহীন তাই আরও কেউ তার সঙ্গে ছিলেন। মেয়েটিকে গ্রামের বাড়ি থেকে হোটেলে আনা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় তার বোনের বাড়িতে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। কিন্তু এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, পঙ্কজের সঙ্গে কেউ ছিলেন।

এদিকে পঙ্কজকে সাজা দিলেও জানা যায়, মেয়েটিকে কোনো রকম আর্থিক সাহায্য করা হয়নি। এমনও মনে করা হচ্ছে যে, মেয়েটি নিজেও ধর্ষককে সাহায্য করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় মেয়েটির বয়স ১৭ বছর ৬ মাস থাকলেও, তাকেও সন্দেহের বাইরে রাখা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট